ঢাকা, মঙ্গলবার, ২১ এপ্রিল, ২০২৬

গুলশানে ভবঘুরে নারীকে বৈদ্যুতিক খুঁটিতে বেঁধে নির্যাতন, আটক ৫

ads

রাজধানীর গুলশানে এক ভবঘুরে নারীকে বৈদ্যুতিক খুঁটির সঙ্গে বেঁধে গায়ে পানি ঢেলে নির্যাতনের অভিযোগে তিন অপ্রাপ্তবয়স্কসহ পাঁচজনকে আটক করেছে পুলিশ।রোববার (৪ জানুয়ারি) বিকেলে বিষয়টি নিশ্চিত করেন গুলশান থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোহাম্মদ রাকিবুল হাসান।


পুলিশ জানায়, গত শুক্রবার (২ জানুয়ারি) সকাল সাড়ে ৭টার দিকে গুলশানের নদ্দা এলাকার মোড়েল বাজারে অবস্থিত মারকাজুত তা’লীম আল ইসলামী মাদরাসার সামনে ওই নারীকে নির্যাতন করা হয়। ঘটনার একটি ভিডিও সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়লে ব্যাপক সমালোচনার সৃষ্টি হয়।ওসি রাকিবুল হাসান বলেন, নারী নির্যাতনের ঘটনায় কেউ মামলা না করলেও পুলিশ স্বপ্রণোদিত হয়ে তদন্ত শুরু করে। সিসিটিভি ফুটেজ পর্যালোচনা করে পাঁচজনকে আটক করা হয়েছে, যাদের মধ্যে তিনজন অপ্রাপ্তবয়স্ক।


তিনি আরও জানান, আটক ব্যক্তিরা সবাই ওই মাদরাসার শিক্ষার্থী। তাদের বিরুদ্ধে পরবর্তী আইনগত ব্যবস্থা নিতে ঊর্ধ্বতন কর্তৃপক্ষের সঙ্গে আলোচনা করা হচ্ছে। পুলিশের ভাষ্যমতে, নির্যাতনের শিকার নারী ভবঘুরে। ঘটনার দিন সকালে তিনি মাদরাসায় প্রবেশ করেছিলেন বলে জানিয়েছে প্রতিষ্ঠান কর্তৃপক্ষ। পরে তাকে চুরির অভিযোগে আটক করে বিদ্যুতের খুঁটির সঙ্গে বেঁধে নির্যাতন করা হয়।

ads
ads
ads

Our Facebook Page